শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর শাখার নেতারা।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন তারা।
বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) রাতে নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিপি নেতারা। রাত সাড়ে ৯টার দিকে লালদীঘি এলাকার নবগ্রহ বাড়ি পূজামণ্ডপে গিয়ে তাদের পরিদর্শন কর্মসূচি শেষ হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেন ও সদস্যসচিব ইসমাইল হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
এ সময় বিভিন্ন পূজামণ্ডপে এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দলটির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপি নেতারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। তারা একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান।
নেতারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য তারা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
এমআরএএইচ/বিএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
