ক্রান্তীয় ঝড় 'চাম্পি'র প্রভাবে পশ্চিম জাপানে ভারী বর্ষণ
ক্রান্তীয় ঝড় 'চাম্পি' পূর্ব চীন সাগরের উপর দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিম ও পূর্ব জাপানের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল রয়েছে, কারণ ঝড়টির চারপাশের উষ্ণ ও আর্দ্র বায়ু জাপানের মূল দ্বীপ হোনশুর নিকটবর্তী একটি বৃষ্টি বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে।
কিনকি, শিকোকু এবং তোকাই'সহ বিভিন্ন অঞ্চলের আকাশ বৃষ্টিমেঘে ঢাকা পড়েছে। রবিবার সকাল ১১টা পর্যন্ত এক ঘণ্টায় কোচি জেলার আকি শহরে ৭৩ মিলিমিটার এবং ওয়াকাইয়ামা জেলার কাইনান শহরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ধারণা করা হচ্ছে, 'চাম্পি' উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে এবং সোমবার সকালের মধ্যে কিয়ুশুর পশ্চিমে সমুদ্রের উপর একটি নিম্নচাপে পরিণত হবে।
ক্রান্তীয় ঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টি বলয়টিকে সক্রিয় করে তোলায়, মঙ্গলবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।