ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়েজিত ১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগে অংশ নিচ্ছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। এই লিগের জন্য চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের টিম অফিসিয়ালের নাম ঘোষনা করা হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরীকে দলের ম্যানেজার, মোহাম্মদ ইসমাইলকে কোচ ও পারমিতা দত্তকে সহকারী কোচ মনোনীত করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি আয়োজিত ১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগ। দেশের ৮ টি বিভাগীয় মহিলা দল যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও রংপুর এ লিগে অংশগ্রহণ করছে।
কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে লিগের উদ্বোধনী দিন ৩১ অক্টোবর সকাল ৯ টায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা দল মুখোমুখি হবে ময়মনসিংহ বিভাগীয় মহিলা দলের। আগামী ২৮ অক্টোবর কক্সবাজার পৌঁছাবে চট্টগ্রাম বিভাগীয় দলের ক্রিকেটাররা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
