বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তা তুলে ধরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ ঘর ও পরিবার থেকেই প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


