সহজ সুযোগটি হাতছাড়া, বিশ্বকাপে গোল করতে পারেনি বাংলাদেশ
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ আসরে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের প্রথমার্ধে ইউরোপীয়ান শক্তিশালী দেশ ওয়েলসের বিপক্ষে ড্র করেছে যুব টাইগাররা। ওয়েলসের বিপক্ষে চোখে চোখ রেখে সমানতালে লড়ে কোনো গোল হজম করেনি দলটি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেছে বাংলাদেশ।
ম্যাচ শুরুর পর অবশ্য ওয়েলসের কিছুটা প্রভাব ছিল। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশও ম্যাচে ফিরতে থাকে। ওয়েলসের আক্রমণ রুখে দেয়ার পাশাপাশি কাউন্টার অ্যাটাকও দেখা গেছে বাংলাদেশের থেকে। ম্যাচের ১৯ মিনিটে বাংলাদেশের ছেলেরা ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
খেলার ২০ মিনিটের সময় বাংলাদেশ ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পায়। কর্নার থেকে ক্রস করা বল গোলবারের সামনে দাঁড়ানো মিডফিল্ডার রাতুলের কাছে গেলে তিনি বলটি বারের বাইরে দিয়ে মারেন। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি। পরে প্রথমার্ধে গোলশুন্য থেকেই বিরতিতে যেতে হয় দুদলকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
