রাজবাড়ীর পাংশায় ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সুবর্ণখোলা গ্রামে আশরাফুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, তিনি একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী। তিনি জানান, বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামে অভিযান চালায়। এ সময় আশরাফুল ইসলামের নিজ বসতঘর ঘেরাও করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
