ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।... বিস্তারিত
