ভালুকায় ছাত্রনেতার ভাগিনার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, বিক্ষোভ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা মাহাবুব আলমের ভাগিনা তারেক মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। একই সঙ্গে মাহাবুব আলমের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মাহাবুব আলমের দলীয় পদবি ব্যবহার করে তাঁর ভাগিনা তারেক মিয়া মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। এ কারবারের সঙ্গে মাহাবুব আলমও জড়িত বলে অভিযোগ তাঁদের।
এ ছাড়া ব্যক্তিগত বিরোধের জেরে মাহাবুব আলম স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
তবে মাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনা নয়, বরং একটি বাক্বিতণ্ডাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

