October 17, 2026,
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়।
পাশাপাশি, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনার মাধ্যমে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা এবং নম্বরপ্লেটবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সকলের সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে মৌলভীবাজার জেলা পুলিশ বদ্ধপরিকর।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

