রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে সেবার বেহাল দশা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির রাজাপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসাসেবার বেহাল দশা ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে, বন্ধ রয়েছে এক্স-রে মেশিন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকায় অবস্থিত হাসপাতালটি আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, প্রতিদিন কর্মীদের হাজিরা থাকলেও রেজিস্টারে চিকিৎসাসেবার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে এখানে অনিয়ম হচ্ছে এবং মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে না বলে শুনেছি। পরিদর্শনে এসে হাসপাতালটির কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখেছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে এবং এক্স-রে মেশিন বন্ধ রয়েছে। গত ১৫ থেকে ১৬ বছর ধরে কর্মরত ব্যক্তিরা একই অবস্থায় রয়েছেন। প্রতিদিনের হাজিরা থাকলেও কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তা রেজিস্টারে উল্লেখ নেই।
হাসপাতালটির কার্যক্রম ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়া হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেয়ামুল/নাঈম
আরও পড়ুন
চাঁদপুরে জেলেদের চাল চুরির অভিযোগে ইউপি কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
বরখাস্ত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। ছবি: সংগৃহীত
-->চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলের জন্য নির্ধারিত প্রায় ৫ টন চাল চুরি করে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
তিনি জানান, চাল জব্দের পর রবিবার (১১ অক্টোবর) রাতেই অভিযুক্ত ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করছে। ইতোমধ্যে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তবে জিজ্ঞাসাবাদ চলাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম একটি মিনি ট্রাকে করে পাচারকালে সিএসডি গোডাউন থেকে চুরি হওয়া ৪ হাজার ৯৩০ কেজি চাল জব্দ করেন। এ সময় চাল বহনকারী মিনি ট্রাকটিসহ সংশ্লিষ্টদের আটক করা হয়। পরে উদ্ধার করা এই চাল চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউনে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়।
এদিকে চাল পরিবহনকারী ট্রাকের চালক শাহাদাত জানান, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে চালগুলো নিয়ে তিনি কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ভাড়া নেওয়ার সময় তাকে চালের মালিকের পরিচয় জানানো হয়নি; কেবল বলা হয়েছিল লাকসাম পৌঁছালে মালিক নিজেই যোগাযোগ করবেন। তবে পথিমধ্যে হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে তাকে ফোন করে চালগুলো পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে বলা হয়। চাল বিক্রির টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি চালের উল্লেখ থাকলেও সেখানেও কোনো মালিকের নাম ছিল না বলে জানান তিনি।
আরও পড়ুন
খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দেয় সরকার। এর আওতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই চাল বিতরণ করা হয়নি।
ফয়েজ/এএফ
আরও পড়ুন
সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মো. শাহিদুল ইসলাম নামে মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
আরও পড়ুন
মো. শাহিদুল ইসলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁও উপজেলার বারদী মছলন্দপুর দারুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদরাসার শিক্ষক মো. শাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইমরান হোসেন/রিফাত/
আরও পড়ুন
মেহেরপুরে সম্পত্তির বিরোধে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
অভিযুক্ত সাহাবুল শেখ। ছবি: খবরের কাগজ
-->মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হাবেল শেখ (৭০) ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ হাবেল শেখ। এ সময় ঘুমন্ত অবস্থায় তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। কুপিয়ে এলোপাতাড়ি জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারালো অস্ত্রের আঘাতে হাবেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার (১১ অক্টোবর) ছেলেকে না জানিয়ে হাবেল শেখ একটি গাছ বিক্রি করেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনা থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন
এদিকে আটকের সময় অভিযুক্ত সাহাবুল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাবা আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছে। নিজের জমিতে অন্য জন সার ছিটাচ্ছে দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সহ্য করতে না পেরে মেরেছি। আমার ফাঁসি হলেও সমস্যা নেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
তারেক/এএফ
আরও পড়ুন
প্রেমে সাড়া দিয়ে ভাইকে নিয়ে জয়পুরহাটে ভারতীয় যুবক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
-->ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে ভারত থেকে ভাইকে নিয়ে জয়পুরহাটে বিয়ে করতে ছুটে এসেছেন ফারুক চাপরাশি নামে এক ভারতীয় যুবক। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে ভিড় করছেন তাদের দেখতে। এখন দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।
সোমবার (১২ অক্টোবর) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলার জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের যুবক ফারুক চাপরাশির। এরপর কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কটিকে বিয়েতে রূপ দিতে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। এরপর থেকে তারা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন। সোমবার সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাদের অবস্থান করতে দেখা যায়।
আরও পড়ুন
দুই ভাইয়ের পাসপোর্ট ও ভিসার তথ্যে দেখা গেছে, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা। এদিকে, দুই যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে তাদের বিয়ে কবে ও কীভাবে সম্পন্ন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, ‘ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট-ভিসা নিয়ে গত ৮ অক্টোবর আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে।’
আরও পড়ুন
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।’
সাগর কুমার/রিফাত/
