শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পুলিশের অভিযানে পালালেন ২ জন
বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আটক আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।
আইন-আদালত বিভাগের আরো খবর
আরও খবর
-
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে
-
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির
-
শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১, পুলিশের অভিযানে পালালেন ২ জন
-
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
-
ভালুকায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট; আহত বৃদ্ধ
-
ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ
-
সিঁদুর খেলায় দুর্গার বিদায়, ‘আসছে বছর আবার হবে’
-
অনুকূল আবহাওয়া ও ভালো ধানের অবস্থা, নালিতাবাড়ীতে বাম্পার ফলনের স্বপ্ন কৃষকদের
-
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার
-
‘দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার’
-
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান
-
ভালুকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় আ’হ’ত দুই পুলিশ সদস্য
-
কঞ্চিপাড়া কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ টিটুলের
-
কালকিনিতে মামলা ও হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
-
ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
