শেরপুর শহরের বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গণিত কুইজে দ্বিতীয় স্থান অর্জনকারী এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান, সহকারী মনিটরিং অফিসার মনসুর আলী এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আতাউর রহমান, সারোয়ার জাহান ও ফরিদুজ্জামান।