ছবি: সংগৃহীত
-->অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। হারের পর রায়ান গ্রাভেনবার্চের লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। তার মতে, লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচে ভালো অবস্থানে ছিল তার দল।
অ্যানফিল্ডে রবিবার (১১ অক্টোবর) রাতে ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত দুই দলের লড়াই ছিল সমানে সমান। কিন্তু রায়ান গ্রাভেনবার্চ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ম্যানসিটি।
গ্রাভেনবার্চের বিদায়ের মাত্র তিন মিনিট পর আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পরে জেরেমি ডোকু ও রায়ান শেরচির গোলে ৩-০ জয় নিশ্চিত করে সফরকারীরা।
ম্যাচ শেষে গ্রাভেনবার্খের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয়, বিশ্লেষণটা পরিষ্কার। আমরা দুটি ভিন্ন ম্যাচ খেলেছি-লাল কার্ডের আগে একটি, আর পরে আরেকটি। প্রথম ৬২ মিনিটে, লাল কার্ড দেখানোর আগ পর্যন্ত, আমরাই ভালো দল ছিলাম। কিন্তু লাল কার্ডের পর তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং গোল করেছে।’
আরও পড়ুন
গ্রাভেনবার্চের প্রথম হলুদ কার্ড নিয়েই সবচেয়ে বেশি আপত্তি ইরাওলার। তার ভাষায়, ‘রায়ানের প্রথম ফাউল কোনোভাবেই হলুদ কার্ড পাওয়ার মতো ছিল না। এ ধরনের ম্যাচে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। কারও পায়ের আঙুলের ওপর পা পড়ে যেতে পারে। রেফারি প্রথমে ফাউলও দেননি, খেলা চালিয়ে যেতে দিয়েছিলেন। আমার মনে হয়েছে, এলিয়ট অ্যান্ডারসন কয়েক পা এগিয়ে যাওয়ার পর নিজেই পড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
ম্যাচের শুরুতে রোনাল্ড আরাউহোর হলুদ কার্ড পাওয়ার ঘটনাটিও তুলে ধরে বলেন, ‘ম্যাচের শুরুতেই আপনি দলের রাইট-ব্যাককে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। আমার মনে হয়, নিয়মের বইয়ে থাকলে বিষয়টি একদম নিখুঁতভাবেই লেখা আছে, হ্যাঁ। সে প্রতিবাদ করেছে, আপনি তাকে হলুদ কার্ড দেখাতে পারেন। কিন্তু তাহলে পুরো মৌসুম জুড়েই আমাকে খুব সতর্ক থাকতে হবে। কেউ প্রতিবাদ করলেই প্রতিবার তাকে হলুদ কার্ড দেখাতে হবে।’
পাপ্পু/
