The Sangbad · সাধারণ
শুধু ভালো ফলাফল নয়, মেধা ও নৈতিকতার বিকাশ জরুরি : চসিক মেয়র
১৩/১০/২০২৬

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চায় গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।’তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে চসিকের বিভিন্ন কর্মকর্তা এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মূল প্রতিবেদনে যান ↗