পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম,
সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠন সম্পাদক জিয়াউল চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণত সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাদ্দেস হায়াদ মিলন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক তপন চন্দ্র রায় প্রমুখ।
দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক সভা অনুপস্থিত থাকায় উক্ত সভায় ৩ কর্মকর্তাকে শোকজ করেন ইউএনও।
