সংবাদ বিজ্ঞপ্তি · ২৩ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেটে দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরের একটি মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা এহসানুল মাহবুব জুবায়ের। প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর।
এতে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট জেলার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট নগরের উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি সেলিম আওয়াল, মুফাস্সির আহমদ ফয়েজী, কবি বাছিত ইবনে হাবিব ও কবি নাজমুল আনসারী।
সিলেট অঞ্চলের পরিচালক জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং অঞ্চল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। এতে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
গুগলে আমাদের খবর পেতে
