
ধর্মে নয়, সকলের পরিচয়ে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ- বাশার
বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি সাবেক আহব্বায়ক আবুল বাশার বলেছেন, এদেশে কেউ ধর্মীয় পরিচয় নয়। সকলেই বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচয়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিভেদ মতানৈক্য কখনও একটা জাতীর পরিচয় হতে পারে না। আর বিএনপি কখনও এটা বিশ্বাস করে না।
বুধবার (২০ অক্টোবর) উপজেলার মানিকদীপা ও গয়নাকুড়ি এলাকায় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা দিয়ে বলেন, বিএনপি ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিভাজনে বিশ্বাস করে না। আর একটি জাতীর উন্নয়নের পুর্বশর্ত হলো ধর্মীয় পরিচয়ের উর্ধে থেকে ঐক্যবদ্ধতা।
তাই তিনি সকল ধর্ম বর্ণের অধিকার আদায়ে বিএনপি পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ গড়তে অংশ নেয়ার আহবান জানান।
এসময় উপজেলা বিএনপি সহ সভাপতি হাজী তমেজ উদ্দীন, আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহব্বায়ক মহসীন আলী, ইউনিয়ন পরিষদের প্যেনেল চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আবদুল বাছেদ রনজু, সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মোঃ রুবেল সহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
