জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবস্থা দুর্নীতির ক্ষেতে আমাদের কোন ছাড় নেই, আওয়ামী লীগের সাথে আমাদের সখ্য তা প্রমান করতে হবে প্রধানমন্ত্রীকে: বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী জামায়াতকে ইংগিত করে যে কথা বলেছেন সেটি প্রধানমন্ত্রী খোলাসা করে বলুন কোথায়? কখন? কার সাথে? কিভাবে সেটি? আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেফারেন্স দিয়ে একজন প্রধানমন্ত্রী পাবলিকলি এই কথা বলতে পারেন না। তিনি অন্যায় করেছেন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সকল মন্ত্রনালয়ের সার্ভিস দেন। অতচ দায়িত্ব তার নিজ মন্ত্রনালয় সামলানো। তিনি মাদক অস্ত্র শৃঙ্খলা কিছু নিয়ন্ত্রণ করতে পারলেননা।
শনিবার তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো নিজ জেলা মৌলভীবাজার সফর করেন। তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। বিমানযোগে ঢাকা থেকে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে সকাল ১০ টায় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখান থেকে সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। দুপুরে একই স্থানে অনুষ্ঠিত হয় ২০২৭-২৮ সেশনের জেলা আমীর নির্বাচনের রুকন সম্মেলন। এতে জেলার প্রায় ৬০০ রুকন অংশ গ্রহন করেন।
