পুরসভা পরিচালিত সরকারি হাসপাতালের মর্গে মদের আসর বসানোর অভিযোগ। অভিযোগের তির এক চিকিৎসকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা পরিচালিত ওয়াইসিএম হাসপাতালের ঘটনা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে শনিবার। হাসপাতালের মর্গের ভিতরে মদ্যপানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুর প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক বৈভব অবিনাশ মাসকেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুর প্রশাসন।
একনজরে
মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা পরিচালিত ওয়াইসিএম হাসপাতালের মর্গে মদ্যপানের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার তা প্রকাশ্যে আসে।
মর্গের ভিতরে মদ্যপানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুর প্রশাসন।
অভিযুক্ত চিকিৎসকের নাম বৈভব অবিনাশ মাসকে।
অভিযোগ, ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকা এক ব্যক্তি মর্গের ভিতরে উঁকি দিয়ে চিকিৎসককে মদ্যপ অবস্থায় দেখতে পান।
সূত্রের খবর, এক ব্যক্তি ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য দীর্ঘক্ষণ মর্গের বাইরে অপেক্ষা করছিলেন। অনেক রাত হয়ে যাওয়ায় তিনি ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখেন কর্তব্যরত চিকিৎসক মদ্যপ অবস্থায় রয়েছেন। অভিযোগ, টেবিলের উপর ছড়িয়ে রয়েছে খাবার এবং মদের বোতল। সেই ঘটনার একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি।
বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেন পুর কমিশনার বিজয় সূর্যবংশী। তিনি জানিয়েছেন, চিকিৎসকের এই আচরণ সরাসরি চাকরিবিধি এবং পেশাগত নীতি লঙ্ঘন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হবে এবং বিভাগীয় তদন্ত শেষ করা হবে।
পুর প্রশাসনের তরফে আরও বলা হয়েছে, বিভাগীয় তদন্ত চলাকালীন অভিযুক্ত চিকিৎসক পিম্পরি এলাকা ছেড়ে বাইরে যেতে পারবেন না এবং অন্য কোনও চাকরি বা ব্যবসাও করতে পারবেন না। ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালের নজরদারি ও পরিবেশ নিয়ে।
FAQ
১. প্রশ্ন: কোন হাসপাতালের মর্গে মদ্যপানের অভিযোগ উঠেছে?
উত্তর: মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা পরিচালিত ওয়াইসিএম হাসপাতালের মর্গে এই অভিযোগ উঠেছে।
২. প্রশ্ন: অভিযুক্ত চিকিৎসকের নাম কী?
উত্তর: অভিযুক্ত চিকিৎসকের নাম বৈভব অবিনাশ মাসকে।
৩. প্রশ্ন: ঘটনাটি কবে ঘটেছিল?
উত্তর: বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। তবে শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
৪. প্রশ্ন: কীভাবে ঘটনাটি প্রকাশ্যে আসে?
উত্তর: ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকা এক ব্যক্তি মর্গের ভিতরে উঁকি দিয়ে চিকিৎসককে মদ্যপ অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। তিনি ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পরে ভিডিয়োটি ভাইরাল হয়।