ঈশ্বরদীতে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে মুফতি নজরুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষকের। শনিবার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। স্থানীয়রা জানান, সকালে একটি বিটুলি গাছ কাটতে যান তিনি। এ সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।