দুই অবুঝ শিশু সন্তান হত্যার পর এক মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এক নারী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা দাবি করেন, ওই নারী দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
নিহত নারী হলেন স্বর্ণা আখতার (২৩)। তার দুই সন্তান হলো—ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয়রা জানায়, মোস্তফাপুর গ্রামের শাকিল (২৭) ও তার স্ত্রী স্বর্ণা আখতারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। স্বামী মাদকাসক্ত বলেও অভিযোগ রয়েছে। এর জেরে পারিবারিক অশান্তি চলছিল। আজ সন্ধ্যা ৬টার পর পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে বাড়িতে থাকা স্বর্ণা আখতার তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
একই পরিবারের তিনজনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনার প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।’
সংশ্লিষ্ট সংবাদ: হত্যা
১৩ অক্টোবর ২০২৬
১২ অক্টোবর ২০২৬
১১ অক্টোবর ২০২৬
