
সানি দেওল ও জুহি চাওলাছবি: Instagram
Published on
:
1 min read
‘লুটেরে’ সিনেমার শুটিং চলাকালীন বেশ কিছু মজার ঘটনা ঘটেছিল অভিনেতা সানি দেওল ও জুহি চাওলার মধ্যে। একটি দৃশ্যে সানিকে দ্বিতীয়বার চুমু খেতে বা রিটেক দিতে বারণ করেছিলেন অভিনেত্রী। ছবির স্ক্রিপ্ট অনুযায়ী সানি ও জুহির মধ্যে একটি ‘লিপ-টু-লিপ’ চুম্বনের দৃশ্য ছিল। প্রথম টেক শেষ হতেই জুহি পোশাক বদলে সেটের বাইরে চলে যান। কিন্তু প্রযোজক রিটেক নিতে চান। তখন জুহি তাঁর চুক্তির শর্ত মনে করিয়ে দিয়ে বলেছিলেন, ‘দর্শনজি, চুক্তি অনুযায়ী আমায় একটিমাত্র চুমু খাওয়ার কথা বলা হয়েছিল। আমি ইতিমধ্যেই সেটা করে ফেলেছি।’
