দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে থানা রোডের জালাল সিটি সেন্টারের সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান।
এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়, ছাত্রনেতা মো. শাহ আলম এবং মরহুম সাংবাদিক টিপু সুলতানের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয়।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতায় নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তিনি শুধু সংবাদকর্মী ছিলেন না, সমাজের নানা অসংগতি তুলে ধরে জনস্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অম্লান থাকবে।
আলোচনা সভা শেষে দিরাই থানা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান দোয়া পরিচালনা করেন।
