প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’রে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি তার প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন লে ডো’র সঙ্গে একটি চুক্তি করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং লে ডো’র ডিরেক্টর অব মার্কেটিং নুরফাত ইয়াসমিন শোভা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’রে বিশেষ অফার উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ও উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডো’র ডিরেক্টর অব অপারেশনস আশিকুর রহমান।
