রোববার মানেই ব্যস্ত খেলার সূচি। এবারের সুপার সানডে ক্রিকেট-ফুটবলের উত্তেজনায় ভরপুর! আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ের পাশাপাশি ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোতেও রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ।
ক্রিকেট দিয়ে শুরু করা যাক। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই এশীয় প্রতিদ্বন্দ্বীর এই ওয়ানডে লড়াই শুরু হবে দুপুর ২টায়। একই সময়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। পাঁচ দিনের এই লড়াইয়ের প্রথম দিনের খেলা শুরু হবে দুপুর ২টায়।
ফুটবলে আজ চোখ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগে। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের আরেক আকর্ষণ নটিংহ্যাম ফরেস্ট ও আর্সেনালের লড়াই।
স্প্যানিশ ফুটবলেও রয়েছে বড় ম্যাচ। রাত ১টায় রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে সেভিয়াকে। ইতালিয়ান সিরি আ-তেও আজ ব্যস্ত সূচি। রাত ১০টায় এসি মিলান খেলবে আতালান্তার বিপক্ষে। এরপর রাত ১২টা ৪৫ মিনিটে মাঠে নামবে জুভেন্টাস ও লাৎসিও।
জার্মান বুন্দেসলিগায় সন্ধ্যা সাড়ে ৭টায় বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ ফ্রেইবুর্গ। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে রাত ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে অলিম্পিক লিওঁ ও নিস।
ক্রিকেট
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ
প্রথম ওয়ানডে
পাকিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, দুপুর ২টা
পিটিভি স্পোর্টস, সনি স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিডস ইউনাইটেড-ম্যানইউ
সরাসরি, সন্ধ্যা ৭টা
নটিংহ্যাম ফরেস্ট-আর্সেনাল
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১
লা লিগা
রিয়াল মাদ্রিদ-সেভিয়া
সরাসরি, রাত ১টা
টি স্পোর্টস, ফ্যানকোড
ইতালিয়ান সিরি এ
এসি মিলান-আতালান্তা
সরাসরি, রাত ১০টা
জুভেন্টাস-লাৎসিও
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
জি৫
বুন্দেসলিগা
বায়ার লেভারকুসেন-ফ্রেইবুর্গ
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
জি৫
ফরাসি লিগ ওয়ান
অলিম্পিক লিওঁ-নিস
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
ওয়ানফুটবল
