নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের চাপ বৃদ্ধির কম্প্রেসার লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া চারজনই একে একে মারা গেছেন।
সর্বশেষ মৃত্যুবরণ করেছেন রনি (১৯)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘রনি ৭০ শতাংশ পোড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমাদের সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও চারজন রোগীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।’
গত ১০ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামে শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন শরীফ হোসেন (৩৪), তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও শ্যালক রিয়াজ (২২) এবং রনি। দুর্ঘটনার পর দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ১৪ এবং ১৫ অক্টোবর তিনজনের মৃত্যু হয়।
মো. আকাশ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
