উখিয়ার কোর্টবাজার এলাকায় এসআরবি-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত মো. জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালীর মৃত বশির আহম্মদের ছেলে।
সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানার একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর একটি দল কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
