গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ১০টা ২৫ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকার ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার কর্মীরা আগুন লাগার পরপরই ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে সেখান যায় আরও ৪ ইউনিট। বিস্তারিত
