অবশ্যই মেসির হাজার গোল হবে: গঞ্জালেজ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ইন্টার মিয়ামির হয়ে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। রোববার সকালে জোড়া গোলে দলকে জেতানোর পাশাপাশি ক্যারিয়ার গোলসংখ্যা ৯৩৬এ নিয়ে গেছেন ৩৯ বর্ষী আর্জেন্টাইন বিশ্বজয়ী। ম্যাচ শেষে মিয়ামি কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেজ বললেন, হাজার গোলের মাইলফলক স্পর্শ করা মেসির জন্য শুধুই সময়ের ব্যাপার।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে বেরতেরামের অ্যাসিস্টে প্রথমবার জালে বল জড়ান মেসি। চার মিনিট পর কাউন্টার অ্যাটাকে উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজের দ্বিতীয় অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি।
জোড়া গোলে মেসির ক্যারিয়ার গোল এখন ৯৩৬, হাজার গোলের রেকর্ডর খুব কাছাকাছি তিনি। ম্যাচ শেষে কোচ গঞ্জালেজ অধিনায়কের অঢেল প্রশংসা করেছেন। বলেছেন, এই বয়সেও মেসি যেভাবে খেলে চলেছেন তা বিশ্বকে প্রতিনিয়ত বিস্মিত করছে।
‘মেসি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং নিজের উপর পূর্ণ আস্থা রেখেই তিনি নিশ্চিত ক্যারিয়ার শেষ করার আগে হাজার গোলের মাইলফলক পেরিয়ে যাবেন।’
মেজর লিগে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
