কালবেলা · সাধারণ
জয়পুরহাটে উদযাপিত হলো কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী
১৬/১০/২০২৬

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক কালবেলা পত্রিকা আরও এগিয়ে যাক, জনমানুষের চাওয়া-পাওয়ার কথা উঠে আসুক কালবেলার পাতায়’ এমন প্রত্যাশা ও শুভকামনার মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি ও সুধীজনদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আগামী দিনে কালবেলার পাঠকপ্রিয়তা ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে কালবেলার জয়পুরহাট জেলা প্রতিনিধি আছাদুল ইসলাম স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান ও কালাই উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলামসহ জয়পুরহাট প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মূল প্রতিবেদনে যান ↗