নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটাপড়ে আকলিমা আক্তার পাখি (৩০) নামের মা ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান। রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নিহত আকলিমা আক্তার ও রাফা মনি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও বাবা। তারা ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।
-20261016001508.jpg&w=1440&q=75)