মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক আসকান আলী উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ।
The post আত্রাইয়ে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক appeared first on sokalerkhobor24.com.
