মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দুটি মন্দির পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তারা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা মন্দির এবং ৮ নম্বর ওয়ার্ডের হরিণধারা মন্দির পরিদর্শন করেন।
এ সময় মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
The post মোরেলগঞ্জে দুই মন্দির পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ appeared first on sokalerkhobor24.com.
