বাংলাদেশকে আর আধিপত্যের আওতায় আসতে দেব না: নাহিদ ইসলাম
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম
নাগরিক সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: খবরের কাগজ
-->বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির আওতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, গঙ্গা চুক্তির মেয়াদ এ বছর শেষ হবে। ভারতের কাছ থেকে বাংলাদেশের গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন
তিনি বলেন, ‘দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও পারছেন না।’
জুলাই সনদ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এ সনদের কথা বলে বর্তমান সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে রয়েছে। ওসমান হাদী হত্যার বিচারও নিশ্চিত করা হবে।’
আরও পড়ুন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নিজেদের জাতীয়তাবাদী সরকার বলে দাবি করছে। শুধু মুখে না বলে তাদের প্রমাণ করতে হবে, দেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে। অন্যথায় সরকারের সঙ্গে অন্য পক্ষের ‘আন্ডার টেবিল’ সমঝোতা রয়েছে বলে ধরে নেব।”
নাগরিক সভায় সভাপতিত্ব করেন এনসিপির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
রফিকুল ইসলাম/সালমান/
আরও পড়ুন
আচরণে সন্দেহ, ডোপ টেস্টে কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
মো. ওসমান গনি। ছবি: সংগৃহীত
-->আচরণ ও চালচলন নিয়ে সন্দেহের পর কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যকে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জেলা পুলিশে চালকের দায়িত্বে থাকা মো. ওসমান গনি। তার পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে তাঁর আচরণ ও চালচলন নিয়ে সন্দেহ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, কোনো পুলিশ সদস্যের মাদক ব্যবহারের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে বা সন্দেহ দেখা দিলে ডোপ টেস্ট করানো হয়। ওসমান গনির পরীক্ষার চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসকে রাসেল/এসএন
আরও পড়ুন
আরও পড়ুন
ভোলায় শিবিরের অনুষ্ঠানে ছাত্রদলের বাধা দেওয়ার অভিযোগ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বাধা এবং ক্যাম্পাসে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে ছাত্রদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির কলেজ শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রশিবিরের নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় ভোলা সরকারি কলেজ শাখাও এ বছর অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। কলেজ প্রশাসনের কাছে লিখিত আবেদন করার পর অনুমতি পেয়ে আগামী ১৫ অক্টোবর কলেজের ছায়াবীথিতে অনুষ্ঠান আয়োজনের স্থান নির্ধারণ করা হয়। পরে সংগঠনটির ফেসবুক পেজে এ বিষয়ে প্রচার চালানো হয়।
আরও পড়ুন
ছাত্রশিবিরের অভিযোগ, তাদের অনুষ্ঠানের প্রচার শুরুর দুই থেকে তিন ঘণ্টা পর ছাত্রদল একইদিন ও একইস্থানে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়। বিষয়টি সমাধানে ছাত্রদলের কলেজ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচির সময় পরিবর্তনের অনুরোধ জানানো হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।
এ ছাড়া রাতের আঁধারে ক্যাম্পাসে টাঙানো ছাত্রশিবিরের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
আরও পড়ুন
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। কোনো ছাত্রসংগঠনের স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক কার্যক্রম বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়। অতীতের আধিপত্যবাদী ছাত্ররাজনীতির পুনরাবৃত্তি না ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, আগামী ১৫ অক্টোবরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের জন্য কলেজ প্রশাসনের অনুমতির ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসন তার দেওয়া অনুমতির প্রতি সম্মান দেখিয়ে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তারা।
একই সঙ্গে অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বাধা, হামলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রশিবিরের নেতারা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মো. আল-আমীন, সহসভাপতি ইমরান হোসেন নাবিল, সেক্রটারি কামরুল হাসানসহ কলেজ শাখার নেতারা।
ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আব্দুস সামাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করছে ছাত্রদল। এরই অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ভোলার শহিদ নাঈমের স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল।’
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি ছাত্রসংগঠন এই আয়োজনকে প্রশ্নবিদ্ধ করতে কলেজে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল জানান, একইদিনে কলেজ ক্যাম্পাসে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি থাকায় বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উভয় সংগঠনের কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই সংগঠনের সভাপতি ও সম্পাদককে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পাশাপাশি, কলেজ ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়েছে।
ইমতিয়াজুর রহমান/খাদিজা রুমি/
আরও পড়ুন
পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ এএম
ছবি: খবরের কাগজ
-->পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।’
আরও পড়ুন
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গুপ্ত, ঘাপটি মেরে থাকা পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি সামনের সারিতে থেকে লড়াই করেছেন, তিনি দেশের সম্পদ। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তাদের এখানে পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন আমান উল্লাহ আমান।
আরও পড়ুন
সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই, প্রাবন্ধিক, লেখক ও অনুবাদক মইনুদ্দীন খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, জাতীয় বীর হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান।
এ ছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ আবেদীন, ময়মনসিংহ উত্তরজেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ প্রমুখ।
ফয়সল/অলি/
আরও পড়ুন
ইটনায় ছাত্রদল নেতাসহ ৬ জনের কাছে মিলল ২৪৫ পিস ইয়াবা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান। ছবি: খবরের কাগজ
-->কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলায় থানেশ্বর ডোমহাটি এলাকার বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), একই এলাকার মো. মনির ভূঁইয়া (২০) ও মো. সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার মো. সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার মো. এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার মো. আরিফ (২৬)।
আরও পড়ুন
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশের বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৪৫ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন
বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান (রনি) বলেন, ইউনিয়ন সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া অন্য লাইনে চলে। আমি বিষয়টি উপজেলা নেতাদের জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এসকে রাসেল/রিফাত/
