Published : 21 Oct 2026, 06:34 PM
Updated : 21 Oct 2026, 06:34 PM
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মর্ত্যলোকের বাবার বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন দেবী দুর্গা।
রাজধানীর পুরান ঢাকার ওয়াইজঘাটের বিনা স্মৃতি স্নানঘাটে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় বিসর্জনপর্ব। এরপর এক এক করে বিভিন্ন মণ্ডপের প্রতিমার বিসর্জন হতে থাকে।
এ সময় ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে দেবীকে বিদায় জানান ভক্তরা।
শুক্রবার ষষ্ঠীর সকালে ‘আনন্দময়ীর’ বন্দনায় শুরু হয় দুর্গাপূজা। মহাসপ্তমী তিথি শনি ও রোববার দুই দিন বিস্তৃত হওয়ায় এবার ছয় দিন ধরে চলে এ উৎসব।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
