কালবেলা · সাধারণ
নরসিংদীতে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১৬/১০/২০২৬

নরসিংদীতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, কোষাধ্যক্ষ মো. ফারুক মিয়া, সাংবাদিক মো. জসিম উদ্দিন, প্রীতিরঞ্জন সাহা, মনজিল এ মিল্লাত, শামীম মিয়া, সুজন চন্দ্র বর্মন, হিমেল দেসহ অনেকে।
নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলা পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি এনামুল হক রানা। তিনি উপস্থিত সবাইকে কালবেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আরও উপস্থিত ছিলেন- কালবেলার শিবপুর উপজেলা প্রতিনিধি শেখ মানিক, মনোহরদী উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
মূল প্রতিবেদনে যান ↗