অনলাইন ডেস্ক: আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন তিনি।
২০ অক্টোবর মঙ্গলবার সকালে, বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রথমে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী।
রংপুরের পর রাজশাহীর ধর্মসভা মন্দিরে মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। পরে, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এক জনসভায় যোগ দেবেন।
দিনের সবশেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান।
মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে, তার সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এটিভি/ এইচকে
