শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা ২৬ অক্টোবর
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের পরিচালনা পর্ষদের বোর্ড সভা তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর, সোমবার বিকেল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ প্রকাশ করবে। তবে কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।


