চীনে চিকিৎসাধীন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহেশখালী উপজেলা ওলামাদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সালামত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর তরুণ উদীয়মান বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা আ স ম জাহেদুল হক নাহিদ।
এছাড়াও বিশেষ অতিথি ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ইমতিয়াজ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, যুবদল নেতা জসিম উদ্দিন, নুর মুহাম্মদ, ওলামাদলের যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ, ক্বারি ইউনুস, উসমানগণিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং জনপ্রিয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
