পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ প্রার্থী মোঃ সুমন আহমেদ এর উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউপির ৭নং ওয়ার্ডে অবস্থিত ১১১ নং শিলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বকুল গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাড়িতে গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক মোঃ এরফান আলী সরদার, কামরুন্নাহার, দিপিকা সাধু , নাসিমা আক্তার ও অর্পনা।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, সহিদুল সরদার, মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইব্রাহিম সরদার, রুহুল আমিন সরদার, ইসমাইল হোসেন, আলামিন, আয়নাল হোসেন, মনিরুল ইসলাম, হালিম গাজী, বাবলু সরদার, রফিকুল ইসলামসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে।
এছাড়াও এলাকাবাসীও কর্মসূচির উদ্বোধক ইউপি সদস্য প্রার্থী সুমন আহমেদকে ধন্যবাদ জানিয়ে উক্ত এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি প্রসঙ্গে ইউপি সদস্য প্রার্থী সুমন আহমেদ বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। পরিকল্পিতভাবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ পাবে।
The post পাইকগাছার শিলেমানপুরে শিক্ষার্থীদের মাঝে ইউপি সদস্য প্রার্থী “সুমনের” গাছের চারা বিতরণ appeared first on Dhaka Protidin.
