কিশোরগঞ্জে মাদক মামলার আসামী আটক

কিশোরগঞ্জে এসআরবি-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক করেছে।
১৯ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানার বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মোঃ মাসুম মিয়া (২৮) বত্রিশ সদর মনিপুর ঘাট এলাকার মোঃ তোতা মিয়ার ছেলে।
এসআরবি-১৪ মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এসআরবি-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় তার বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর






