মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২১:৩৯
ছবি: সংগৃহীত
নেত্রকোনার মদন উপজেলায় দলিল লেখক সমিতির ২ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দলিল লেখকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
উপজেলায় মোট ৫১ জন দলিল লেখক রয়েছেন।
নবগঠিত কমিটিতে মো. রহিছ মিয়াকে সভাপতি এবং মোঃ মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মুখলেছুর রহমান ছয়াল। এছাড়াও সহ-সভাপতি জি এম নুরুল ইসলাম মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন মিয়া।
সম্মানিত সদস্যরা হলেন, মুহাম্মদ আলি উল্লাহ, জিয়াউর রহমান, হাফিজুর রহমান, আবু সায়েম ও মো. মাসুদুর রহমান।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, মো. শাজাহান কিবরিয়া, আবু তাহের আজাদ (চেয়ারম্যান, কাইটাইল ইউপি), মো. আব্দুর রউফ, মো. সান্টু মিয়া, আল-মামুন রিপন, ওলি রহমান খান লিটন ও গোলাম মোস্তফা।
নবগঠিত কমিটির সভাপতি মো. রহিছ মিয়া বলেন, দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যেই এই পূর্ণাঙ্গ কমিটি কাজ করবে।
বাংলাদেশের খবর/আরইউ