ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টির মান উন্নয়নের লক্ষে আনুষ্ঠানিকভাবে 'চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম' উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আগ্রা হরসুয়া ২৮৪ বিডি উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পে ও গুড সেফার্ড ফাউন্ডেশন পরিচালনায় এই প্রোগ্রামেন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, কম্প্যাশন ইন্টারন্যাশনাল এর পিএফ রেমো রনি হালদার, বাংলাদেশ লুথারেন চার্চের সিনোট চেয়ারম্যান মনোজিত রায়, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, গুড সেফার্ড ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জগদিশ চন্দ্র রায়, আগ্রা ২৮৪ বিডি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপ বাসুদেব বিশ্বাস ও প্রকল্পের এলসিসি চেয়ারম্যান বিষ্ণু চন্দ্র রায় সহ আরো অনেকে।
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণ সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে এই প্রোগ্রাম চালু করা হয়।
