Published on
:
1 min read
Big Breaking: রবিবার গভীর রাতে প্যারিসের অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন একটি ফুড মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রের খবর, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কাজ করে দমকলের ৫০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্যারিসের বিখ্যাত বাজার 'মার্শ কুভের দেজ এনফ্যান্ট রুজ'-এ এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে। প্যারিস সেন্টারের মেয়র অরিয়েল ওয়েল জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও বিখ্যাত ওই বাজারের আর কোনও অস্তিত্ব নেই। ফ্র্যান্সের রাজধানীর সবচেয়ে পুরোনো বাজার ছিল এটি। এই বাজারের বিশেষত্ব এই মার্কেটটি ছিল ছাউনি দেওয়া, অন্যান্য বাজারের মত খোলা আকাশের নীচে নয়। ইতিমধ্যেই এই আগুনের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দমকলের কর্মীরা জানিয়েছেন, আগুনে কেউ হতাহত হননি।
বিস্তারিত আসছে......
