আজকের রাশিফল
-->নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষী তীর্থঙ্কর তীর্থ।
মেষ রাশি
জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ে স্বস্তির খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আপনার কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতনরা। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। ব্যবসার কাজে ভ্রমণ করলে ভালো ফল পেতে পারেন। পরিবারে বজায় থাকবে সুখ-শান্তি।
বৃষ রাশি
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। অর্থলাভের পাশাপাশি মান-সম্মান বাড়তে পারে। উপহার বা পুরস্কার পাওয়ারও যোগ রয়েছে।
মিথুন রাশি
নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা বা উদ্যোগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। বাবা-মা ও প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।
কর্কট রাশি
পরিশ্রমের সুফল পেতে পারেন। প্রয়োজনে পুরনো পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য মিলবে। চাকরি ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
সিংহ রাশি
সম্মান ও উন্নতির নতুন সুযোগ আসতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। যানবাহন সংক্রান্ত সুখবরও পেতে পারেন।
কন্যা রাশি
মনে নতুন আশা ও উদ্দীপনা জাগতে পারে। ধৈর্য ও সাহসের সঙ্গে এগোলে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। আয় বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার উৎসাহ ও কাজের প্রশংসা হতে পারে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি অনুকূল থাকতে পারে।
আরও পড়ুন>> ১২ অক্টোবর: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
