ডেনমার্কে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ছোট মেয়ের কাছে বেড়াতে বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন। সেখানে তিনি দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। তবে যুক্তরাজ্য ও ডেনমার্ক সফরে থাকাকালীনও কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রেখেছেন তিনি।
দুর্গোৎসব সফল, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এই সংসদ সদস্য। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
উৎসব চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান মনিরুল হক চৌধুরী।
কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
The post ডেনমার্কে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল appeared first on Rising Cumilla.
