গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা
অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

গাজীপুরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবার জেলার কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টার পরও আগুনের তীব্রতা বাড়তে থাকায় অতিরিক্ত চারটি ইউনিট পাঠানো হয়।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, অল্প সময়ের ব্যবধানে গাজীপুরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে, গত ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে জেলার কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগে। ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
এর আগে গত ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় শিল্পকারখানার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কাশিমপুরের সর্বশেষ অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করতে হবে।
ঢাকা বিভাগের আরো খবর
আরও খবর
-
ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
-
গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা
-
প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় সম্মাননা পেলেন নেত্রকোনার জাহিদ হাসান
-
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম
-
আশুলিয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল
-
শার্শায় মায়ের গাছ বিক্রি করে ৬ হাজার টাকায় মাদক সেবন!
-
ময়মনসিংহে নৃত্যশিল্পী অ্যাসোসিয়েশনের অভিষেক, হৃদরোগীর সহায়তায় তহবিল সংগ্রহ
-
চন্দ্রগঞ্জের পুনিয়ানগর দারুস সালাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি, এ্যানী
-
উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদ ইতিহাস সৃষ্টি করেছেন: জাহিদ হাসান
-
ধামরাইয়ের ৪ ডাকাত গ্রেফতার, ডাকাত ধরার অভিযান চলমান
-
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাওলানা ইসলামাবাদীর ৭৬তম মৃত্যুবার্ষিকী আজ
-
পীরগঞ্জে সড়কের দুই ধারে বিনা চাষে তিল আবাদ, ফলনে হাসি কৃষকের মুখে
-
লালমনিরহাটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্সপ্রাপ্ত ১২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ঠাকুরগাঁওয়ে লিঙ্গ পরিবর্তনের দাবি, তরুণীর বিয়ে ঘিরে আলোচনা-সমালোচনা
-
প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীর হামলা, নিহত ১, আহত ৪
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
