লাল-সবুজের দল। কিন্তু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফেরার অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। অবশেষে সাত বছর পর আবারও আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এমন প্রতিযোগিতায় নামছে বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ত্রিদেশিয় সিরিজের অভিযান। আর এই ম্যাচ দিয়েই পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন লিটন দাস।
দীর্ঘ ৭ বছর পর আারও ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ।
এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজ খেললেও বাংলাদেশ ট্রফি জিতেছে একবার। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একমাত্র শিরোপাটি জিতেছিল বাংলাদেশ।
‘আমাদের ছেলেরা খুবই ভালো ক্রিকেট খেলছে গত কয়েকটা সিরিজে। আমাদের পরিপক্বতা অনেক বেড়েছে। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব। আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয় এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যাঁরা সিনিয়র আছি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’
এ ধরনের প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচের গুরুত্ব আলাদা। একটি হারই জটিল করে দিতে পারে ফাইনালে ওঠার সমীকরণ। রানরেটের হিসাবও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। অধিনায়ক লিটনের মতে, ত্রিদেশীয় সিরিজে এই বাড়তি চাপই দলগুলোকে ভিন্নভাবে পরীক্ষায় ফেলে।
আবুধাবিতে ম্যাচের আগের দিন সাংবাদিকদের লিটন বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন তখন এমন কোনো চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চারটি সিরিজ জিতেছিল টাইগাররা।
লিটনের কন্ঠেও সেই ধারাবাহিকতার আত্মবিশ্বাস ফুটে উঠল, ‘আমাদের ছেলেরা খুবই ভালো ক্রিকেট খেলছে গত কয়েকটা সিরিজে। আমাদের পরিপক্বতা অনেক বেড়েছে। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব। আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয় এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যাঁরা সিনিয়র আছি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’
এই সিরিজের আগে ওয়ানডে নেতৃত্বেও এসেছে পরিবর্তন। মেহেদী হাসান মিরাজের জায়গায় লিটনকে আগামী বছরের অক্টোবর পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাঁর নেতৃত্বে বাংলাদেশের নতুন পথচলার শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে।
