গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১১০ জন মারা গেছেন। অর্থাৎ হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধুমাত্র সিলেট বিভাগেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন রোগী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।
The post হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু appeared first on Daily Sangbad Chorcha.
