অমিতাভ বচ্চনছবি: Facebook
Published on
:
1 min read
উৎসবের আবহেই মুম্বইয়ের বুকে হামলা হয়েছিল অভিনেতা টাইগার শ্রফের উপর। সেই রেশ কাটার আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা মারার হুমকি। সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট। এ বার নিশানায় অমিতাভ বচ্চন। শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাওড়েকে একটি মেল পাঠানো হয়। একটি ইমেইল-এর মাধ্যমে দেওয়া হয়েছে হুমকি। গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডেপুটি মেয়র সঞ্জয় ঘড়িকে উদ্দেশ্য করে পাঠানো ওই মেল-এ ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুঁশিয়ারি দেওয়া হয় এবং ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’-কে লক্ষ্য করে বোমা মারার হুমকির কথা উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সকালে দিল্লির একাধিক স্কুলে ভুয়ো বোমা হামলার হুমকি মেল পাঠানো হয়েছিল। সেখানেই ৩০ অক্টোবর দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে যোগ না দেওয়ার হুঁশিয়ারিও ছিল। ওই ইমেলে খলিস্তানপন্থী বেশ কিছু স্লোগানও ছিল বলে সূত্রের খবর। দিল্লির বেশ কয়েকটি স্কুলে ইমেল পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, অহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং অহলকন পাবলিক স্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
